এখন থেকে প্রতিটি এটিএমে রাখতে হবে এলার্ম ব্যবস্থা - The News Lion

এখন থেকে প্রতিটি এটিএমে রাখতে হবে এলার্ম ব্যবস্থা

 


দি নিউজ লায়ন;   শিলিগুড়ি শহরের সমস্ত ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এই বৈঠকে বলা হয় শিলিগুড়ি শহরের প্রতিটি এটিএমে রাখতে হবে এলার্ম ব্যবস্থা। এটিএমের অটো ডায়ালারে থাকবে পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার।  কলকাতার নয়া কায়দায় একাধিক এটিএম লুঠের ঘটনায় শিক্ষা নিয়ে মঙ্গলবার শিলিগুড়ি শহরের সব কটি ব্যাংক কর্তৃপক্ষকে বৈঠকে ডেকে পাঠায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। 


বৈঠকের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয় শহরের সমস্ত সরকারি-বেসরকারি নিরাপত্তাহীন নিরাপত্তা যুক্ত এটিএম কাউন্টার এলার্ম ব্যবস্থা রাখতে হবে। সঙ্গে এটিএম কাউন্টারের রাখতে হবে অটো ডায়ালার ব্যবস্থা। অটো ডায়ালারে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন গ্রাহকেরা। এটিএম কাউন্টারগুলির ভেতরে অথবা বাইরে এই এলার্ম সিস্টেম এবং নির্দিষ্ট জায়গায় বসাতে হবে।


 সমস্ত এটিএম কাউন্টারগুলির সিসিটিভি ক্যামেরার ফুটেজ নির্দিষ্ট সময় অন্তর পুলিশকে পেশ করতে হবে। পুলিশ কমিশনার জানান প্রতিটি থানার অন্তর্গত থাকা এটিএমগুলির সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে প্রতিমাসে উর্দ্ধতন আধিকারিকের সঙ্গে নিরাপত্তা বিষয়ে ব্যাংকের এটিএম ও অন্যান্য প্রযুক্তি কাজে যুক্ত কর্মীদের  উপস্থিতিতে বৈঠক করতে হবে। এটিএম কারসাজির কোন অভিযোগ পুলিশের কাছে জমা পড়লে বা উঠে এলে তৎক্ষণাৎ ওই ব্যাংকের প্রযুক্তির সঙ্গে যুক্ত কর্মীদের সরাসরি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.